এ কেমন নিষ্ঠুরতা শিশুটির ওপর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গায় ১৩ বছরের একটি শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার একটি গমখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। ছেলেটির নাম আদেল উদ্দিন। সে ভাঙ্গা উপজেলার চরদুয়াইর গ্রামের খালেক সরদারের ছেলে। আদেল স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গতকাল দুপুরে উপজেলার আজিমনগর ইউনিয়নে একটি সড়কের পাশের গমখেত থেকে আদেলের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পাশ থেকে উদ্ধার হওয়া চেক লুঙ্গি ও ফুলহাতা গেঞ্জি দেখে সন্ধ্যায় লাশটি নিজের সন্তানের বলে শনাক্ত করেন খালেক সরদার। খালেক জানান, আদেল ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় গ্রামের পার্শ্ববর্তী মোল্লারমোড় বাজারের একটি দোকানে টেলিভিশন দেখতে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে তিনি ৮ ফেব্রুয়ারি ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।