এ কেমন পাশবিকতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবাহবিচ্ছেদের পর থেকে মা-বাবার সঙ্গে থাকেন মেয়ে। মা-বাবা ও মেয়ের দিনমজুরিতে চলে সংসার। মেয়ে কাজ করেন অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে। গত শনিবার কাজ শেষে তিনি মজুরি নিতে যান। কিন্তু প্রকল্পের তদারককারী পারিশ্রমিকের একটি অংশ দাবি করে বসেন। ওই নারীশ্রমিকের ভাষ্যমতে, দাবি না মানায় তাঁর ওপর চলে শারীরিক নির্যাতন। একপর্যায়ে তাঁর গোপনাঙ্গে মরিচের গুঁড়া দিয়ে চলে নির্যাতন। ঘটনাটি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের শহরকুড়ী গ্রামের। নির্যাতনের অভিযোগে পুলিশ ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে।জানা গেছে, কর্মসংস্থান কর্মসূচির আওতায় জিয়ানগর-শহরকুড়ী রাস্তার সংস্কারকাজ চলছে। এ প্রকল্পে ২৫-২৬ জন নারীশ্রমিকসহ ৪০-৪৫ জন শ্রমিক কাজ করছেন। কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, নিয়মিত কাজের জন্য এ কাজের প্রকল্পের তদারককারীকে তাঁদের পারিশ্রমিকের একটি অংশ দিতে হয়।হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীশ্রমিক (২৮) জানান, শনিবার বিকেলে তদারককারী ইসমাইল হোসেনের কাছে তিনি পাঁচ দিনের পারিশ্রমিক ৬০০ টাকা নিতে যান। পারিশ্রমিক থেকে ইসমাইল ২০০ টাকা দাবি করেন। ভাগ দিতে অস্বীকার করলে ইসমাইল ও তাঁর সহযোগীরা তাঁকে জোর করে একটি বাড়িতে আটকে রেখে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালায়। নির্যাতনের একপর্যায়ে তারা তাঁর গোপনাঙ্গে মরিচের গুঁড়া লাগিয়ে দেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ওই নারীশ্রমিক বর্তমানে আমিনুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। গতকাল রোববার আমিনুল ইসলাম বলেন, ওই নারীশ্রমিকের গোপনাঙ্গে দাহ্য পদার্থের চিহ্ন পাওয়া গেছে। তাঁর অবস্থা উন্নতির দিকে।জিয়ানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, ‘ঘটনাটি শুনেছি। ওই প্রকল্পের কাজটি ইউপি সদস্য জালাল উদ্দিনের তত্ত্বাবধানে চলছে।’ জানতে চাইলে জালাল উদ্দিন বলেন, ঘটনাটি শোনার আগে ইসমাইল হোসেনের অনিয়মের বিষয়টি জানা ছিল না।মামলার তদন্তকারী কর্মকর্তা দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাকিম বলেন, ওই নারীশ্রমিকের মা নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় পুলিশ ইসমাইল হোসেন (৩২), আমজাদ হোসেন (৩৫), শহীদুল ইসলাম (৩০) ও বেলাল হোসেনকে (৩৩) গ্রেপ্তার করেছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফিয়া নাজিম বলেন, ‘ঘটনাটি শুনেছি। কর্মসংস্থান কর্মসূচিতে অনিয়মের বিষয়ে জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।’