এ কেমন বর্বরতা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে তিন বিঘা বাগানের ৭০টি আমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে এই বর্বরতা দেখতে পায় গ্রামবাসী। এ ঘটনায় বাগানের মালিক কোলা গ্রামের হাবিবুর রহমান (৪২) গ্রামের ইদ্রিস আলীসহ পাঁচজনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন। হাবিবুর প্রথম আলোকে জানান, ছয় বছর আগে বাগান কিনে সেখানে হিমসাগর জাতের আমের চারা লাগান। বাগান কেনা নিয়ে গ্রামের ইদ্রিস আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তাঁর। কিন্তু বেশি দামে কেনায় ইদ্রিস বাগান ধ্বংস করে দেওয়ার হুমকি দিতেন। হাবিবুর বলেন, হিমসাগর আমের চারা রোপণসহ চাষাবাদে প্রায় দুই লাখ টাকা খরচ হয়। এই বছর বাগানের প্রতিটি গাছে মুকুল আসার কথা ছিল। কিন্তু ইদ্রিস বাগানের সব গাছ কেটে তা হতে দিল না। এই বলে গুমড়ে কেঁদে ওঠেন হাবিবুর।ইদ্রিস আলী গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন।