এ কেমন শত্রুতা?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাড়ৈগাঁও গ্রামে নাদিম খাঁর দিঘিতে বিষ ঢেলে কে বা কারা প্রায় ৪০ লাখ টাকার মাছ মেরে ফেলে। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মৌখিক অভিযোগ করা হয়েছে। স্থানীয় কয়েকজন জানান, সরকারি এ বিশাল দিঘিটি ইজারা নিয়েছে বাড়ৈগাঁও মৎস্যজীবী সমবায় সমিতি। তারা এতে রুই, কাতলা, মৃগেল ও তেলাপিয়া মাছের চাষ করে আসছে। শনিবার গভীর রাতে শত্রুতা করে কে বা কারা দিঘিতে বিষ ঢেলে দেয়। এতে দিঘির প্রায় সব মাছ মরে গেছে।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি মিজানুর রহমান বলেন, ‘বিষ ঢেলে এতগুলো মাছ মারার ঘটনা খুবই অমানবিক। মাছের সাথে মানুষের এ কেমন শত্রুতা?’ তিনি দাবি করেন, এ মাছের বর্তমান বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’