এ কোন দেশে বসবাস করছি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি আদেশে নির্বাচিত জনপ্রতিনিধিদের বরখাস্তের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘এ কোন দেশে বসবাস করছি? এখন দেখি নির্বাচিত চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়। চেয়ারম্যান জনগণের নির্বাচিত প্রতিনিধি। তাঁদের এভাবে বরখাস্ত করা নজিরবিহীন।’
গতকাল মঙ্গলবার সকালে জাপার বনানীর কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন। এর আগে ইসলামী ছাত্র মজলিসের কয়েকজন সাবেক নেতা এরশাদের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন।
এরশাদ স্থানীয় সরকারব্যবস্থা বিকেন্দ্রীকরণে নিজের অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি উপজেলা ব্যবস্থার প্রবর্তন করেছিলাম। বিএনপি এটা বন্ধ করে দিয়েছিল। আওয়ামী লীগ আবার শুরু করেছে, কিন্তু একে ক্ষমতাহীন করে রেখেছে।’