এ জেড এম আবদুল আলীর ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরপ্রাপ্ত কম্পট্রোলার অব অ্যাকাউন্টস অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এ জেড এম আবদুল আলী (৮২) গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে তাঁর মরদেহ ল্যাবএইড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে সন্তানেরা দেশে আসার পর তাঁর দাফন অনুষ্ঠিত হবে।
এ জেড এম আবদুল আলী একজন বিশিষ্ট কলাম লেখক ছিলেন। তাঁর লেখা কলামের দুটি সংগ্রহ গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি।