এ টি এম আজহারের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ সাতজনকে পৃথক দুই মামলায় মোট চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।আসামিরা হলেন: জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, আবুল কাশেম, আশরাফুজ্জামান, মো. রেদোয়ান, নাসির উল্লাহ, আলিফ হোসেন, আবদুল মান্নান, মেহেদী হাসান, শাহাদাত হোসেন, গোলাম ফারুক ও মো. আনিস।