এ দেশে কোনো যুদ্ধাপরাধী নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, ‘একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে যাঁরা চিহ্নিত হয়েছিলেন, সেই ১৯৫ জনকে শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। সেই হিসেবে এ দেশে কোনো যুদ্ধাপরাধী নেই।আমরা এ বিচার মানি না।’
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জুবিলি রোডে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে চট্টগ্রাম মহানগর জাগপা। এতে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সভায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাছ। অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর বিএনপির সম্পাদক শাহাদাত হোসেন, পেশাজীবী সমন্বয় পরিষদের সহসভাপতি সাংবাদিক জাহিদুল করিম প্রমুখ।