এ দেশের নারীরা অনেক এগিয়ে গেছেন: মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, মোট জনশক্তির অর্ধেককে পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ দেশে নারীরা অনেক এগিয়ে গেছেন। জীবনযাত্রার মানোন্নয়নে নারীর গুরুত্বের বিষয়টি বাংলাদেশের নারীরা বুঝতে পেরেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও তথ্যকেন্দ্র মিলনায়তনে ‘বাংলাদেশে নারীর ক্ষমতায়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মজীনা এ কথা বলেন। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি), ভয়েস অব আমেরিকা ও রেডিও টুডে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।