প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারবহির্ভূত হত্যা ও ক্রসফায়ার প্রসঙ্গে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, আমেরিকার মতো দেশেও সন্ত্রাসীদের দমন করার জন্য এ রকম ঘটনা ঘটে। মানবাধিকারের কথা বলে যদি তাদের দমন আইনে করা না যায়, যদি কেউ সেটা দমন করতে পারে, তাহলে সবাই বাহবা দেবে। তিনি বলেন, ‘প্রকৃত সভ্যতা প্রতিষ্ঠা করার প্রশ্নে কোনো কোনো ক্ষেত্রে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, সেটা সারা দেশের মানুষ গ্রহণ (অ্যালাও) করেছে।’
গতকাল শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত বিবিসি সংলাপে শাজাহান খান এসব কথা বলেন।
ক্রসফায়ারের মাধ্যমে মানুষের বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকুও কেড়ে নেওয়া হচ্ছে কি না—এ প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের কীভাবে দমন করা হবে, তা নির্ভর করে তাৎক্ষণিক অবস্থার ওপর। বাংলাদেশেও তা-ই হচ্ছে। বিবিসি।