এ পর্যন্ত পাঁচটি সাপ পাওয়া গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশসংকটাপন্ন এলাকা হাকালুকি হাওরে সরীসৃপ জরিপের কাজ চলছে। ১৯ মে থেকে শুরু হওয়া জরিপে হাওরের সিলেটের ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া এলাকায় এ পর্যন্ত মাত্র পাঁচটি সাপের দেখা মিলেছে। পরিবেশ অধিদপ্তর কুলাউড়া কার্যালয় সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্যোগে সিলেট ও মৌলভীবাজারে হাকালুকি হাওরের বিভিন্ন এলাকায় সরীসৃপ জরিপের কাজ শুরু হয়েছে। পরিবেশ অধিদপ্তর কুলাউড়া কার্যালয়ের বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা বশির আহমেদের নেতৃত্বে এই জরিপে অংশ নিচ্ছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁওয়ের পেশাদার সাপুড়ে সেলিম মিয়া। বশির আহমেদ জানান, জরিপের লক্ষ্য হাওর এলাকার গুইসাপ, কচ্ছপ, সাপ, তিলকই, তক্ষকসহ সরীসৃপজাতীয় প্রাণীর অবস্থা সম্পর্কে জানা। ১০ দিন জরিপ চলবে। এ পর্যন্ত ঘিলাছড়া ইউনিয়নে চারটি দাঁড়াশ ও একটি দুধরাজ সাপের খোঁজ মিলেছে।