এ বছর অভিন্ন প্রশ্নে অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর থেকেই সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার থেকে অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষার সঙ্গে বৃত্তি পরীক্ষাও একীভূত করা হবে। আলাদা বৃত্তি পরীক্ষা আর হবে না।এ ব্যাপারে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাতে বলা হয়, পরীক্ষা পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।কমিটির সদস্যরা হলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আটজন চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, একজন প্রকল্প পরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি। কমিটি প্রয়োজনে সদস্যসংখ্যা বাড়াতে পারবে। বিজ্ঞপ্তি।