এ বছর মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ফলাফলের পাশাপাশি পরীক্ষার মাধ্যমে এ বছর মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হবে। ভর্তি পরীক্ষার পদ্ধতি কী হবে, তা ১০ এপ্রিলের সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় ঠিক করবে।গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত ‘মেডিকেল কলেজে ভর্তি: পরীক্ষা না জিপিএ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সরকারি নীতিনির্ধারক ও কর্মকর্তারা এসব কথা বলেন। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম এ বৈঠকের আয়োজন করে।