এ বছর হজে যাবেন এক লাখ ব্যক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১ হাজার ৭৫৮ জন ব্যক্তি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যেতে পারবেন। এর মধ্যে বাংলাদেশের প্রাপ্য কোটা অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় যাবেন ১০ হাজার ব্যক্তি। এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৯১ হাজার ৭৫৮ জন হজযাত্রী। গতকাল বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।