এ বছর ৭৫ হাজার লোক হজ পালন করবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর (২০১০ সাল) বাংলাদেশি হজযাত্রীদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে সৌদি হজ মন্ত্রণালয়ে বাংলাদেশ সরকার ও সৌদি রাজকীয় সরকারের মধ্যে হজসংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি চূড়ান্ত করা হয়েছে। গতকাল বুধবার এ চুক্তি সই হয়।অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া ও সৌদি সরকারের পক্ষে হজমন্ত্রী ফুয়াদ আল সালাম আল ফারেশি নেতৃত্ব দেন। হজ চুক্তি মোতাবেক এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৫ হাজার লোক পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে ব্যালটি হজযাত্রীর সংখ্যা ১৫ হাজার এবং নন-ব্যালটির সংখ্যা হবে ৬০ হাজার। এ ছাড়া উভয় পক্ষের আলোচনায় উন্নত হজ ব্যবস্থাপনার লক্ষ্যে সৌদি সরকার কর্তৃক জেদ্দা বিমানবন্দর, মক্কা ও মদিনায় আবাসন, মিনা-আরাফাতে সুযোগ-সুবিধাসহ প্রাসঙ্গিক বিষয়াদি চূড়ান্ত করা হয়। বিজ্ঞপ্তি।