প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, এ বছরই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককে চার লেনে উন্নীত করা হবে। এ লক্ষ্যে এক হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী একনেক সভায় প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন হবে।ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মিলনায়তনে গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, ময়মনসিংহ সদর আসনের সাংসদ অধ্যক্ষ মতিউর রহমান, ত্রিশালের সাংসদ রেজা আলী, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হেন্স কার্ল ফোন, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. লোকমান হোসেন মিয়াসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিদেশি পরামর্শকেরা উপস্থিত ছিলেন।