এ বছরই পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, আগামী এপ্রিলের মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজের জন্য দরপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এ বছরের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে। গতকাল রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘পদ্মা সেতুর নির্মাণকাজের জন্য ১৮ হাজার কোটি টাকা এখন সরকারের হাতে আছে। এই সেতু নির্মাণ আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম একটি। আমরা প্রতিশ্রুতি রক্ষা করতে যাচ্ছি। আশা করছি, এ সরকারের মেয়াদকালের মধ্যেই এই সেতুর নির্মাণকাজের বেশির ভাগ শেষ হবে।’ পরে তিনি গোপালগঞ্জ সার্কিট হাউস সম্মেলনকক্ষে যোগাযোগ মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির অগ্রগতি মূল্যায়ন ও মতবিনিময় সভায় যোগ দেন।