প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, স্থাপত্য নকশা এবং নির্মাণকাজও এ বছরের মধ্যেই শুরু করা হবে। প্রাথমিক কাজ শেষ করে আগামী বছরের শিক্ষার্থী ভর্তিসহ অন্যান্য একাডেমিক কার্যক্রম করাও সম্ভব হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক মো. হারুনর রশীদ খান গতকাল শনিবার বিকেলে বরিশাল সার্কিট হাউসে সুধী সমাবেশ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান।মতবিনিময় সভায় জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিমধ্যে ৯৫ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৫০ একর ভূমি অধিগ্রহণ করা হবে।