প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত বাজেটকে ‘বর্তমান সরকারের দুর্নীতির বার্ষিক বরাদ্দপত্র’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরেমানাইয়ের পীর সৈয়দ মো. রেজাউল করিম। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে বলা হয়, বিশাল অঙ্কের এই বাজেটের কত ভাগ সুফল সাধারণ মানুষ পাবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। বিগত দিনগুলোর মতো এবারের বাজেটেও সরকারদলীয় নেতা-কর্মীদের লুটপাটের সুবিধার দিকে লক্ষ রেখে বরাদ্দ দেওয়া হয়েছে। বিবৃতিতে নিউজপ্রিন্টের ওপর রেয়াত প্রত্যাহার ও নতুন করে কর আরোপ করার সমালোচনা করে বলা হয়, এ সিদ্ধান্ত সংবাদপত্রের বিকাশের জন্য হুমকিস্বরূপ।