বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সাংসদ মুশফিকুর রহমান বলেছেন, ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিনিয়োগবান্ধব নয়। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে না, দ্রব্যের দাম বাড়বে। এ বাজেটে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর উচ্চবিদ্যালয় মাঠে কায়েমপুর ইউনিয়ন ছাত্রদলের দ্বিবার্ষিক সমেঞ্চলনে গত শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে মুশফিকুর রহমান এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ওই ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বিল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র মুহামঞ্চদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহামঞ্চদ ইকলিল আজম, আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর। আরও বক্তব্য দেন কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম ভূঁইয়া, কসবা পৌরসভা বিএনপির সভাপতি মো. আলী আশরাফ, উপজেলা যুবদলের সভাপতি ওসমান হারুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মেহেদী হাসান প্রমুখ। সমেঞ্চলন শেষে বিল্লাল হোসেনকে সভাপতি এবং ইসমাইল হোসাইনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।