এ বাজেট'বিগ বিউটিফুলবেলুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটকে ‘বিগ বিউটিফুল বেলুন’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, এই বাজেটে মুদ্রাস্ফীতি বাড়বে, বিনিয়োগ কমবে ও জিনিসের দাম বাড়বে। প্রত্যক্ষ কর বা পরোক্ষ কর যা-ই বলা হোক না কেন, টাকার অপচয় হবে। গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামী পার্টি আয়োজিত এক আলোচনা সভায় মওদুদ আহমদ এ কথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্পর্কে মওদুদ আহমদ বলেন, ‘একদিন আওয়ামী লীগ নিজেদের বাঁচাতে এই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করবে।’ তিনি অভিযোগ করেন, ‘পরমতসহিষ্ণুতা ও আওয়ামী লীগ বিপরীত শব্দ। চার বছর ধরে আওয়ামী লীগ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। এর পরিণতি ভয়াবহ হবে। এর মাশুল একদিন এই সরকারকে দিতেই হবে।’