প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক প্যানেল স্পিকার ও বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি এ বি এম আবুল কাসেমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৪ নভেম্বর। এ উপলক্ষে সকাল ১০টায় তাঁর কবরে পরিবার ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। বেলা ১১টায় শোক শোভাযাত্রা, বাদ জোহর কবর জিয়ারত ও মিলাদ হবে। বিকেল চারটায় সীতাকুণ্ড সমিতির উদ্যোগে চট্টগ্রামের সিটি গেট এলাকায় স্মরণসভা আয়োজন করা হয়েছে।