এ বি এম আব্দুল্লাহ মেডিসিন অনুষদের ডিন নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ। এ ছাড়া সার্জারি অনুষদে অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদে অধ্যাপক এম ইকবাল আর্সলান এবং ডেন্টাল অনুষদে অধ্যাপক মো. আলী আসগর মোড়ল ডিন নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার বিএসএমএমইউয়ে সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ বি এম আব্দুল্লাহ ৯৮ ভোটে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক মো. আকরাম উল্লাহ সিকদার পেয়েছেন ১৩ ভোট। অন্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।