এ ব্যাপারে কমিশনের ভূমিকা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচন কোন সরকারের অধীনে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণের ব্যাপারে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই। এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। তাই সংশ্লিষ্ট দলগুলোই সমঝোতার ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি করবে।
নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী গতকাল সোমবার এসব কথা বলেন। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নির্বাচন কার্যালয়ের সার্ভার স্টেশন সকালে উদ্বোধন করেন। এরপর মতবিনিময় সভায় তিনি বলেন, আইন ও সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মীর মো. শাজাহান, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মো. আসাদুজ্জামান কবীর, জেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রহমান এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা।