প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউ এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ মতিন চৌধুরী এবং সি পার্ল লাইনসের চেয়ারম্যান সৈয়দ সিরাজুল হক ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রতিষ্ঠাতা ট্রাস্টের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এ মতিন চৌধুরী বাংলাদেশ সামরিক বাহিনীর প্রথম ব্যাচে কমিশন লাভ করে সেক্টর ৬-(এ) থেকে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। তিনি ইউসেপের চেয়ারম্যান এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান।
সৈয়দ সিরাজুল হক বোঁ মন্ড অ্যাপারেল লিমিটেড, বোঁ মন্ড গার্মেন্টস এবং তিতাস রিফাইনারির উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যান। এ ছাড়া তিনি সোনাটা শিপিং লাইনস ও ইউনিয়ন ইনস্যুরেন্স কোম্পানির ভাইস চেয়ারম্যান। বিজ্ঞপ্তি।