এ মাসে লন্ডন যেতে পারেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি মাসে লন্ডন যেতে পারেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে দীর্ঘদিন থেকে ‘চিকিৎসার জন্য’ অবস্থান করছেন তাঁর বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের দুটি সূত্র প্রথম আলোকে জানায়, চোখের চিকিৎসার জন্য খালেদা জিয়ার লন্ডন যাওয়ার কথা রয়েছে। ১০ থেকে ১৫ আগস্টের মধ্যে তিনি ঢাকা ছাড়তে পারেন।