তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সংবাদকর্মীদের জন্য অষ্টম ওয়েজ বোর্ড চলতি জুন মাসের ভেতরেই ঘোষণা
করা হবে। এ মাসের বাকি আট দিন অনেক সময়। এর মধ্যে এভারেস্ট জয় করা যায়, অষ্টম ওয়েজ বোর্ডও
ঘোষণা করা যাবে।’
গতকাল শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার ইউপি চেয়ারম্যানদের নিয়ে
ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি (ইউডিসিসি) গঠন ও কার্যাবলী-সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা শেষে তথ্যমন্ত্রী
সাংবাদিকদের এসব কথা বলেন।
জাতীয় সংসদে সাংসদেরা একে অপরের বিরুদ্ধে কুৎসা রটানো প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, কুৎসা রটানোর রাজনীতি
সামরিক স্বৈরশাসনকালীন রাজনীতিরই ধারাবাহিকতা। এ থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। জেলা
প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা জাসদের
সভাপতি গোলাম মহসিনসহ কুষ্টিয়ার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।