যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সড়কের পাশে পশুর হাট বসানো হচ্ছে। ক্রমান্বয়ে এসব হাট সড়কের ওপরে চলে আসছে। এ জন্য সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এ মুহূর্তে এটা আমাদের বড় দুর্ভাবনা।’গাজীপুরে মহাসড়ক পরিদর্শনে এসে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় গতকাল সোমবার সকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।যোগাযোগমন্ত্রী বলেন, এ মুহূর্তে সবচেয়ে বড় বিড়ম্বনা হলো সড়কে পশুর হাট। সড়কে পশুর হাট বসানোর জন্য কিছু জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকে দায়ী করে মন্ত্রী বলেন, ‘তাঁরা মনে করেন, এতে জনপ্রিয়তা বৃদ্ধি পায়। ঠুনকো জনপ্রিয়তার কথা চিন্তা করে তাঁরা অবৈধ কাজকে প্রশ্রয় দিচ্ছেন, যা ঠিক নয়।’যানজট নিরসনে জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, তাঁরা যেন তরুণ স্বেচ্ছাসেবক নিয়োগ করে যানজট নিরসনে সহযোগিতা করেন।সড়ক পরিদর্শনের সময় যোগাযোগমন্ত্রীর সঙ্গে ছিলেন গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজামেঞ্চল হক, গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম প্রমুখ।এর আগে মন্ত্রী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, ভোগড়া, চান্দনা-চৌরাস্তা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী, সফিপুর ও চন্দ্রা ত্রিমোড় এলাকা পরিদর্শন করেন।