এ সময় তরমুজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৈত্র মাস শেষের দিকে। কয়েক দিন পরেই আসছে বৈশাখ। গরম আরও বাড়বে। এই গরমে কিছুটা হলেও স্বস্তি দেবে এই মৌসুমের রসালো সব ফল। সেগুলোর মধ্যে তরমুজ অন্যতম। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক ও নৌপথে রাজধানীতে আসছে তরমুজ। এ ফল নদীপথে পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকা দিয়ে ঢাকায় আসছে। তবে এখন দাম বেশি। ১০০টি তরমুজের গড়পড়তা পাইকারি দাম ৩৫ থেকে ৪০ হাজার টাকা। ওয়াইজঘাটে ৪০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা দামের তরমুজ পাওয়া যায়। সাম্প্রতিক ছবি।

বুড়িগঙ্গার ওয়াইজঘাটে ভিড়েছে তরমুজ ভর্তি একাধিক ইঞ্জিনচালিত নৌকা।
বুড়িগঙ্গার ওয়াইজঘাটে ভিড়েছে তরমুজ ভর্তি একাধিক ইঞ্জিনচালিত নৌকা।
নৌকা থেকে ঘাটে তোলা হচ্ছে তরমুজ।
নৌকা থেকে ঘাটে তোলা হচ্ছে তরমুজ।
কয়েক হাত হয়ে এই তরমুজ পৌঁছে যাবে রাজধানীর বিভিন্ন বাজারে। তখন দামটা আরেকটু বেড়েও যাবে।
কয়েক হাত হয়ে এই তরমুজ পৌঁছে যাবে রাজধানীর বিভিন্ন বাজারে। তখন দামটা আরেকটু বেড়েও যাবে।
ঘাটেই চলছে তরমুজের বেচাকেনা। ট্রাকে তোলার জন্য নেওয়া হচ্ছে তরমুজ।
ঘাটেই চলছে তরমুজের বেচাকেনা। ট্রাকে তোলার জন্য নেওয়া হচ্ছে তরমুজ।
ঢাকার ছোট-বড় ব্যবসায়ীরা প্রধানত এখান থেকেই তরমুজ কিনে থাকেন।
ঢাকার ছোট-বড় ব্যবসায়ীরা প্রধানত এখান থেকেই তরমুজ কিনে থাকেন।
বুড়িগঙ্গা হয়ে তরমুজ পৌঁছে গেছে রাজধানীর খুচরা ব্যবসায়ীদের হাতে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিক্রি হচ্ছে তরমুজের ফালি।
বুড়িগঙ্গা হয়ে তরমুজ পৌঁছে গেছে রাজধানীর খুচরা ব্যবসায়ীদের হাতে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিক্রি হচ্ছে তরমুজের ফালি।