এ সরকারের পতন অনিবার্য হয়ে পড়েছে: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, এ সরকারের পতন অনিবার্য হয়ে পড়েছে। তাই গণ-অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, রক্তপাতের মাধ্যমে নয়, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এ গণ-অভ্যুত্থান ঘটানো হবে।গতকাল বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর ও চাঁদপুরে গণমিছিলের সময় গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীরা জামিনে মুক্তি পেয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। গুলশান কার্যালয়ে নেতা-কর্মীরা গতকাল রাত সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।বিএনপির চেয়ারপারসন বলেন, সম্প্রতি পুলিশের গুলিতে পাঁচজন নিহত হওয়ার দায় সরকার কোনোভাবে এড়াতে পারে না। এই সরকারের হাত মানুষ রক্তে রঞ্জিত হয়েছে। খালেদা জিয়া এ ঘটনায় সম্পৃক্ত পুলিশেরও শাস্তি দাবি করেন।এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাংসদ শহীদউদ্দিন চৌধুরী, আশরাফউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।