এআইআইবির অর্থ পরিশোধ করতে আইন পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের নেতৃত্বে গঠিত এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকে (এআইআইবি) বাংলাদেশের নির্ধারিত শেয়ারের মূল্য পরিশোধ-সংক্রান্ত বিল সংসদে পাস হয়েছে।
গতকাল মঙ্গলবার সংসদে ‘ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বিল-২০১৬’ সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষে পাসের প্রস্তাব করেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। ৮ ফেব্রুয়ারি বিলটি সংসদে তোলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এআইআইবির শেয়ারমূল্য বাবদ ৬৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পরিশোধ করতে আইনটি পাস করা হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘এআইআইবি ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে প্রধানত অবকাঠামো এবং অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগের মাধ্যমে এশিয়ার টেকসই উন্নয়ন এবং যোগাযোগ অবকাঠামো উন্নয়নে উৎসাহিত করা এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উন্নয়ন প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা করা।’