এআইইউবি, কম্পিউটার কাউন্সিল ও আরনস্ট অ্যান্ড ইয়ং চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান আরনস্ট অ্যান্ড ইয়ং এলএলপির (ইওয়াই) মধ্যে শিক্ষাসংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। এআইইউবির প্রশাসনিক ভবনে সম্প্রতি এই চুক্তি সই অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধিত্ব করেন যথাক্রমে উপাচার্য কারমেন জেড ল্যামাগনা, ডাক, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কালাম আজাদ এবং কমলেশ ভিয়াস। এই চুক্তির ফলে বাংলাদেশ সরকার এবং তার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর অধীন পরিচালিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে সহায়তা দানের সুযোগ পাবে এআইইউবি। বিজ্ঞপ্তি।