প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এ কলা ও সমাজবিজ্ঞান অনুষদে গতকাল দিনব্যাপী ব্যতিক্রমধর্মী ‘ওপেন হাউস’ অনুষ্ঠান হয়। মিডিয়া ও ম্যাস কমিউনিকেশন বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-ভাইস চ্যান্সেলর চার্লস সি ভিলোনোভা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর তাজুল ইসলাম এবং মিডিয়া ও ম্যাস কমিউনিকেশন বিভাগের উপদেষ্টা অধ্যাপক শফিউল আলম ভূইয়া। অনুষ্ঠানের বিশেষ আলোচ্য ছিল প্রিন্ট ও মিডিয়া সাংবাদিকতা, টিভি ও তথ্যচিত্র নির্মাণ, টুডি ও থ্রিডি অ্যানিমেশন, ডিজিটাল ফটোগ্রাফি, ভিডিও সম্পাদনা এবং স্পেশাল ইফেক্টের ব্যবহার। বিজ্ঞপ্তি।