প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) নিজস্ব অডিটরিয়ামে গত রোববার অনুষ্ঠিত হলো টেলেন্ট হান্ট (প্রতিভা খোঁজার) অনুষ্ঠান এআইইউবি সেরা গিটারিস্ট। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু নিজের একটি ব্যক্তিগত গিটার আয়োজনের সেরা গিটারিস্টকে উপহার দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট ও কোষাধ্যক্ষ হাসানুল এ হাসান। সেরা গিটারিস্ট হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহামুদুর রহমান। বিজ্ঞপ্তি