প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের মিডিয়া ও ম্যাস কমিউনিকেশন বিভাগের উদ্যোগে নিউজ প্রেজেন্টেশন ও অ্যাংকরিংয়ের ওপর ছয় দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টুডিওতে সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির সহ-উপাচার্য ড. চার্লস সি ভিলানিউভা, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. তাজুল ইসলাম, মিডিয়া ও ম্যাস কমিউনিকেশন বিভাগের উপদেষ্টা অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া ও একুশে টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল। এই কর্মশালায় অংশ নেন এআইইউবির বিভিন্ন বিভাগের ৪৫ জন শিক্ষার্থী। বিজ্ঞপ্তি।