প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশে (এআইইউবি) চলছে তিন দিনের সিএস ফেস্ট। গত মঙ্গলবার এআইইউবির কম্পিউটারবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ভবনের প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ ফেস্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। কম্পিউটার সায়েন্স বিভাগের উদ্যোগে এআইইউবি কম্পিউটার ক্লাব আয়োজিত ফেস্টে আট শর বেশি শিক্ষার্থী অংশ নেন। আজ বৃহস্পতিবার এআইইউবি অডিটোরিয়ামে হবে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিজ্ঞপ্তি