প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ব্যবস্থাপনা, মান নিয়ন্ত্রণ ও মূল্যায়নকারী প্রতিষ্ঠান সোসাইটি জেনারেল দ্য সার্ভেলেন্স (এসজিএস)ইউনাইটেড কিংডম অ্যাক্রিডিটেশন সার্ভিসেসের (ইউকেএএস) দেওয়া আইএসও ৯০০১: ২০০৮ সনদ অর্জন করেছে। এ উপলক্ষে গত সোমবার এআইইউবি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এআইইউবির উপাচার্য কারমেন জেড ল্যামাগনারের হাতে এ সনদ তুলে দেন এসজিএসের ব্যবস্থাপনা পরিচালক এরিয়েল মিরান্ডা। এ সময় অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।