এআইইউবির শিক্ষক সোহরাব রহমান খানের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এআইইউবির অর্থনীতির শিক্ষক সোহরাব রহমান খান (৩৮) গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।  তাঁর মা শাহানা এবং বাবা ওবায়দুর রহমান খান। সোহরাব রহমান খান সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের নাতি। গতকাল গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।  কাল শনিবার বাদ আসর রাজধানীর গুলশানের (বাড়ি-২১ এ, রোড-১২১) বাসায় তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।