প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) ১৭তম সমাবর্তন আজ ১১ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। উত্তরার ১০ নম্বর সেক্টরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্লটে সকাল ১০টা থেকে অনুষ্ঠান শুরু হবে। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
এআইইউবির ১৭তম সমাবর্তনে বিভিন্ন অনুষদের ২ হাজার ৯৬০ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া বিভিন্ন বিষয়ে দক্ষতা ও সেরা ফল অর্জনকারীকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, আনোয়ারুল আবেদীন লিডারশিপ অ্যাওয়ার্ড, অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড ও সনদ প্রদান করা হবে। বিজ্ঞপ্তি