এআইইউবির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বসুন্ধরাসংলগ্ন কুড়িল-কুড়াতলি রোডে নির্মিত হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) স্থায়ী ক্যাম্পাস। গত মঙ্গলবার ওই স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এআইইউবির উপাচার্য কারমেন জেড ল্যামাগনা উচ্চশিক্ষা উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, শিক্ষা কার্যক্রমে সহায়ক একাডেমিক ভবন, গবেষণাগার, প্রশাসনিক ভবন, পরিবেশ সহায়ক ব্যবস্থা, বিনোদন ও খেলাধুলা, অডিটরিয়াম, প্রার্থনা কক্ষ নির্মাণের লক্ষ্যে এআইইউবির স্থায়ী ক্যাম্পাসের জন্য প্রায় ২২ বিঘা জমি কেনা হয়েছে। আন্তর্জাতিক মানের ক্যাম্পাস নির্মাণের জন্য এর স্থাপত্য নকশা করেছেন থাইল্যান্ডের প্রথিতযশা স্থাপত্যবিদ অধ্যাপক সুনতন।এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ারুল আবেদীন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবার সহায়তা কামনা করেন।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও প্রতিষ্ঠাতা হাসানুল এ হাসান, প্রতিষ্ঠাতা ও ভাইস প্রেসিডেন্ট (জনসংযোগ) ইশতিয়াক আবেদীন, প্রতিষ্ঠাতা ও ভাইস প্রেসিডেন্ট (ছাত্রছাত্রীবিষয়ক) নাদিয়া আনোয়ার, ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক তফাজ্জল হোসেন, কূটনৈতিক মিশনের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।