এআইজিপি হলেন বেনজীর ও মোখলেসুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) বেনজীর আহমেদ ও পুলিশের অপরাধ বিভাগের প্রধান (সিআইডি) মো. মোখলেসুর রহমানকে অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বিকেলে নয়টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের শেষ সময় এসে জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসনে এ নতুন নিয়োগ দিল। এর পরই ডিএমপি কমিশনার ও সিআইডির প্রধানকে অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হলো।