এই অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে কেউ এগিয়ে আসবেন কি?

মো. আলমগীর আলম একজন বীর মুক্তিযোদ্ধা। প্রাণের মায়া ত্যাগ করে লড়াই করে দেশকে স্বাধীন করেছেন। যুদ্ধ করতে গিয়ে হয়েছেন আহত। এখন প্রৌঢ় বয়সে এসে গুরুতর হৃদ্রোগে আক্রান্ত হয়ে আরও অচল হয়ে পড়েছেন তিনি।
স্বজন আর শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় ইতিমধ্যেই চিকিৎসার পেছনে কয়েক লাখ টাকা ব্যয় করেছেন মো. আলমগীর। এখন তিনি নিঃস্ব। রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসকেরা বলেছেন, কালবিলম্ব না করে তাঁর হৃদ্যন্ত্রে একটি যন্ত্র স্থাপন করতে হবে। কিন্তু অস্ত্রোপচার ও যন্ত্রটি কিনতে যে অর্থের প্রয়োজন তা অসহায় এই মুক্তিযোদ্ধার পরিবার জোগাড় করতে পারছে না। তাই তাঁরা সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের আনুকূল্য কামনা করছেন। মো. আলমগীর আলমের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামে।
সহায়তা পাঠানোর ঠিকানা: মো. আলমগীর আলম, সঞ্চয়ী হিসাব নম্বর: ৪৪৩২, ইসলামী ব্যাংক, পল্লবী শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।