প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এক হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। ২৩ কোটি বই বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। গত দুই বছরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৫২ হাজার সহকারী শিক্ষক ও দুই হাজার প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল বুধবার দুপুরে শ্রীমঙ্গল সরকারি কলেজের একাডেমিক ভবন এবং রাষ্ট্রবিজ্ঞান ও হিসাববিজ্ঞান বিষয়ে অনার্স কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ সমীর চন্দ্র সাহার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, দ্বারিকা পাল ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহাম্মদ প্রমুখ।