এই কিশোরটি আপনাকে তার পাশে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে বয়সে ক্যাম্পাস মাতিয়ে তোলার কথা, সেই বয়সে এসে আসিফ হাসান স্মরণকে ক্যানসার মোকাবিলা করতে হচ্ছে। মাত্র ২২ বছর বয়সী স্মরণের পায়ে কয়েক মাস আগে টিউমার হয়। দুবার অস্ত্রোপচারের পরও পা ভালো হয়নি। এরপর চিকিৎসক জানান, টিউমার থেকে ক্যানসার ছড়িয়েছে পায়ে। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রথমে তাঁকে কেমোথেরাপি নিতে হবে। তারপর পা কেটে ফেলতে হবে। এ জন্য সব মিলিয়ে তাঁর ১০ লাখ টাকার মতো প্রয়োজন। কিন্তু তাঁর দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। স্মরণের জন্য সাহায্য পাঠানো ঠিকানা: মো. সেলিম মিয়া, হিসাব নম্বর ১৯৮২-১০৪-০০০৩৮৯৭ । প্রাইম ব্যাংক লিমিটেড, বাসাবো শাখা। ঢাকা। বিজ্ঞপ্তি।