এই ধর্মঘট এই প্রত্যাহার, দুর্ভোগ
বগুড়ায় গভীর রাতে হঠা ৎ পরিবহন ধর্মঘট ডেকে দুপুরেই তা প্রত্যাহার করা হয়। এর আগেও পর পর দুই দুফা একইভাবে ধর্মঘট ডেকে তা প্রত্যাহার করা হয়। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।বগুড়া ও সিরাজগঞ্জ জেলার পরিবহনের মালিক ও শ্রমিকদের মধ্যে বিরোধের জের ধরে শনিবার থেকে পরিবহন খাতে অস্থির অবস্থা বিরাজ করছে। গতকাল সোমবার সকাল থেকে ধর্মঘট শুরু হলে বেলা তিনটায় তা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।বগুড়ার মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় জানান, জেলা প্রশাসনের সভার সিদ্ধান্তটি বগুড়ার পুলিশ সুপার তাঁদের জানিয়েছেন। পুলিশ সুপারের আহ্বানে বেলা তিনটা থেকে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।৩০ জুলাই সকাল থেকে বগুড়ার মালিক-শ্রমিকেরা প্রথম ধর্মঘটের ডাক দেন। রাতে প্রত্যাহার করে নেওয়া হয়। ৩১ জুলাই সকাল থেকে শ্রমিকেরা আবারও অবরোধ শুরু করেন। রাত আটটায় আবারও তা প্রত্যাহার করা হয়। ওই দিনই রাত ১০টায় ফের ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।