এই পুরস্কার সরকারের সবার জন্য: জয়
‘ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ফর আইসিটি’ পুরস্কার পাওয়ার পর নিজের এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, এই পুরস্কার আওয়ামী লীগ সরকারের সব সদস্যের জন্য।
গতকাল বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জয় এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের ‘‘ডিজিটাল বাংলাদেশ’’ কর্মসূচির জন্য ‘‘সুশাসনে তথ্যপ্রযুক্তি’’ খাতে পুরস্কার পেয়ে আমি অত্যন্ত সম্মানিত ও বাধিত। প্রকৃতপক্ষে এ পুরস্কার আমাদের আওয়ামী লীগ সরকারের সকল সদস্যের জন্য। সর্বজ্যেষ্ঠ মন্ত্রী থেকে শুরু করে সরকারের প্রকৌশলীবৃন্দ, সকলেই ডিজিটাল বাংলাদেশ ধারণাটিকে সাদরে গ্রহণ করেছেন, সেই সাথে তা বাস্তবে রূপ দিতে অক্লান্তভাবে কাজ করে চলেছেন। সুশাসন ও নাগরিক সেবার উন্নতিসাধনে তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের প্রয়োগে আজ বাংলাদেশকে পথিকৃৎ ও অগ্রগণ্য হিসেবে বিবেচনা করা হয়। এতে অবদান রাখতে পেরে আমি অত্যন্ত গর্বিত।’