এই প্রথম...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেডিং পদ্ধতি চালু হওয়ার পর সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ও ধরমপাশা ডিগ্রি কলেজ থেকে এই প্রথম কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করলেন। গতকাল প্রকাশিত উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে এই দুটি প্রতিষ্ঠান থেকে প্রথমবারের মতো জিপিএ-৫ পেয়েছেন ছয় শিক্ষার্থী। তাঁরা হলেন বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের হাবিবা সুলতানা, খায়রুন্নাহার মৌসুমী ও তানভিন আক্তার এবং ধরমপাশা ডিগ্রি কলেজের মিনতী রানী পাল, অন্তরা সরকার ও মুক্তা রানী পাল।