এই বিচার অন্য বাহিনীর জন্য শিক্ষা: ১৪ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের বিচার অন্য সব শৃঙ্খলা বাহিনীর জন্য শিক্ষা বলে মন্তব্য করেছেন ১৪-দলীয় জোটের নেতারা। আজ বিডিআর বিদ্রোহের রায় প্রকাশের পর দলগুলোর নেতারা এ প্রতিক্রিয়া দেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বর্তমান সরকার কথা দিয়েছিল বিডিআর বিদ্রোহে যাঁরা জড়িত, তাঁদের বিচার করবে। এ বিচারের মাধ্যমে সেই ওয়াদা বাস্তবায়ন হয়েছে। বিদ্রোহ, মানুষ হত্যা ও অরাজকতা করে কেউ পার পায় না—এই বিচারে সেটাই প্রমাণিত হয়েছে। এ বিচার অন্য সব শৃঙ্খল বাহিনীর জন্য শিক্ষা হয়ে থাকবে।’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘দীর্ঘ সময় ধরে ঝুঁলে থাকা একটি বিচারের সমাপ্ত হলো। এ বিচার অন্য সব বাহিনীর জন্যই একটা বার্তা।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া প্রথম আলো ডটকমকে বলেন, ‘ভয়ংকর ঘটনা ঘটেছে, সেটার বিচার হয়েছে। বিচারিক প্রক্রিয়ায় যা হবে, সেটাই দেশবাসী মেনে নেবে। তবে কোনো অপরাধীকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই।’