এই বিচারে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিচারে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করেন আইনমন্ত্রী শফিক আহমেদ।গতকাল বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্ত্রী বলেন, এ বিচার জনগণের প্রত্যাশা ছিল। বিচারের মধ্য দিয়ে তা পূরণ হয়েছে। আইনমন্ত্রী বলেন, ট্রাইব্যুনাল তথ্য ও উপাত্ত নিয়ে স্বচ্ছতার সঙ্গে বিচার পরিচালনা করেছেন। স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। এখানে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার হয়েছে।এ ধরনের অপরাধীদের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা কার্যকর হবে কি না—এমন প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, ‘আমার ধারণা, সমস্ত বিষয় বিবেচনা করে কোনো রাষ্ট্রপতি এ ধরনের অপরাধের ক্ষেত্রে তাঁর ক্ষমা প্রদানের ক্ষমতা প্রয়োগ করবেন না। আর আন্তর্জাতিক কনভেনশনে এ ধরনের অপরাধে মার্জনার সুযোগ নেই।’জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের রায়ে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। তাহলে সরকার এ বিষয়ে আপিল করবে কি না—এমন প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, এখানে বাদী সরকার নয়। এটি চিফ প্রসিকিউশন বনাম অভিযুক্তের বিষয়। চিফ প্রসিকিউশন সব বিষয় পর্যালোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।এ সময় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।