এই মন্ত্রিসভার কাছ থেকে নতুন কিছু আশা করা যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি এবং জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অলি আহমদ বলেছেন, ‘দেশকে এগিয়ে নেওয়ার জন্য এ মুহূর্তে দলীয় নয়, জনগণের সরকার দরকার। বর্তমান মন্ত্রিসভার কাছ থেকে নতুন কিছু আশা করা যায় না। এ মন্ত্রিসভা ক্ষমতার মেয়াদের প্রায় অর্ধেক সময় পার করলেও দেশ ও জনগণকে কিছু দিতে পারেনি।’ গতকাল বুধবার চট্টগ্রামের লালদীঘি মাঠে আয়োজিত জনসভায় অলি আহমদ এসব কথা বলেন। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে মহানগর এলডিপি এ সমাবেশের আয়োজন করে। অলি আহমদ দলমতের ঊর্ধ্বে উঠে দেশ পরিচালনায় এগিয়ে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।